বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নন–ক্যাডারের তৃতীয় থেকে দশম গ্রেডের ১১১টি পদে সরাসরি নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শেষ তারিখ নির্ধারিত হয়েছে ১৯ এপ্রিল ২০২৬।
আবেদন প্রক্রিয়া
নন–ক্যাডার পদে আবেদন করতে প্রার্থীদের টেলিটক ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd অথবা পিএসসি অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd ব্যবহার করতে হবে।
- ওয়েবসাইটে প্রবেশ করে Non Cadre অপশন সিলেক্ট করুন।
- এরপর প্রদত্ত Advertisement, Instructions এবং Application Form–এর রেডিও বাটন ক্লিক করুন।
- Application Form–এর বাটনে ক্লিক করলে সব শূন্যপদের তালিকা দেখাবে। কাঙ্ক্ষিত পদের রেডিও বাটন নির্বাচন করলে BPSC Form-5A প্রদর্শিত হবে।
- আবেদন সম্পন্ন হওয়ার পর, কেন্দ্রভিত্তিক রেজিস্ট্রেশন নম্বর কম্পিউটারাইজড পদ্ধতিতে প্রদান করা হবে। প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্র ও রেজিস্ট্রেশন নম্বর মুদ্রিত থাকবে।
আবেদন ফি
- নবম ও দশম গ্রেড: ২০০ টাকা
- ১১তম গ্রেড: ১৫০ টাকা
- অনগ্রসর নাগরিকদের জন্য: সকল গ্রেডে ৫০ টাকা
ফি প্রদানের প্রক্রিয়া
- BPSC Form-5A যথাযথভাবে পূরণ করে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
- সফলভাবে আবেদন করলে প্রার্থী একটি User IDসহ ছবি ও স্বাক্ষরযুক্ত Applicant’s Copy পাবেন।
- User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
প্রথম এসএমএস:
BPSC User ID
Send to 16222
এরপর টেলিটক একটি PIN নম্বর প্রদান করবে। নির্দেশ অনুযায়ী দ্বিতীয় এসএমএসের মাধ্যমে ফি জমা হবে:
দ্বিতীয় এসএমএস:
BPSC Yes PIN
Send to 16222
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- এডমিট কার্ড হারিয়ে গেলে বা User ID/Password ভুলে গেলে হোমপেজের Admit Card, User Recovery, Password Recovery, Payment Status বাটন ব্যবহার করে তথ্য পুনরুদ্ধার করা যাবে।
- অতিরিক্ত তথ্যের জন্য পিএসসির ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। অফিস চলাকালীন সময়ে ১২১, ০১৫০০১২১১২১, ৫৫০০৬৬৫৬, ৫৫০০৬৮৩৪ নম্বরে যোগাযোগ করা যাবে।
- অনলাইন রেজিস্ট্রেশনের সমস্যা সমাধানের জন্য [email protected] ই–মেইল সার্বক্ষণিক সক্রিয় থাকবে।
বিস্তারিত BPSC Form-5A পূরণের নির্দেশাবলী এবং পদসমূহের তালিকা দেখতে ভিজিট করুন: www.bpsc.gov.bd