“বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে আবেদন শুরু: শেষ তারিখ ১৫ মার্চ ২০২৬”

Spread the love

বাংলাদেশ নৌবাহিনী নতুন অফিসার ক্যাডেট ব্যাচের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। যারা দেশ সেবার জন্য নৌবাহিনীতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য এটি একটি সোনালী সুযোগ। ২০২৭ সালের ব্যাচে ভর্তির জন্য শিক্ষার্থীরা এখন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

যোগ্য প্রার্থীরা হলেন যারা ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনকারীদের মাধ্যমিক (এসএসসি) এবং উচ্চমাধ্যমিক (এইচএসসি) উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৫.০০ ও ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়া, গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ‘ও’ ও ‘এ’ লেভেল গ্রেডের শর্তাবলী রয়েছে।

নৌবাহিনীতে আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি ২০২৭ অনুযায়ী ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। সশস্ত্র বাহিনীতে পূর্বে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর। প্রার্থীর অবশ্যই অবিবাহিত হতে হবে। আগের কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত বা আইএসএসবিতে দুবার স্ক্রিন্ড আউট বা প্রত্যাখ্যাত প্রার্থী আবেদন করতে পারবেন না।

অফিসার ক্যাডেটদের বেতন ও ভাতা সরকারের নির্ধারিত সশস্ত্র বাহিনী বেতনক্রম অনুযায়ী দেওয়া হবে। আবেদন করতে হলে প্রার্থীদের নৌবাহিনীর ওয়েবসাইটে গিয়ে হোম পেজের বাম পাশের APPLY NOW বাটনে ক্লিক করতে হবে। আবেদন ফি এক হাজার টাকা, যা অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা যাবে।

আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ ২০২৬। যারা নৌবাহিনীতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন, তাঁরা এখনই আবেদন করতে পারেন।

আবেদন করতে ওয়েবসাইটটি ভিজিট করুন।

Leave a Comment

You cannot copy content of this page