সাধারণ জ্ঞান মানুষের চিন্তাশক্তিকে সমৃদ্ধ করে এবং বিশ্ব সম্পর্কে বাস্তব ও প্রামাণিক ধারণা গড়ে তোলে। ইতিহাস, ভূগোল, সভ্যতা, আন্তর্জাতিক সংস্থা, বিখ্যাত স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব—এই সব বিষয়ের সমন্বয়েই আন্তর্জাতিক সাধারণ জ্ঞান গঠিত। শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী কিংবা সাধারণ পাঠক—সবার জন্যই এই জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্বরাজনীতি, সংস্কৃতি ও বৈজ্ঞানিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আন্তর্জাতিক সাধারণ জ্ঞানের প্রয়োজন অপরিসীম। এই সংকলনে পৃথিবীর বিভিন্ন দেশ, সভ্যতা, নদ-নদী, পর্বতমালা, ঐতিহাসিক ঘটনা ও বিশ্ববিখ্যাত স্থানের গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে, যা পাঠকের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করবে।
১. সমুদ্র পথে প্রথম বিশ্বভ্রমণ — ম্যাগেলান
২. লিলি ফুলের দেশ — কানাডা
৩. সর্ববৃহৎ দ্বীপ — গ্রীনল্যান্ড
৪. বৃহত্তম ম্যানগ্রোভ বন — সুন্দরবন
৫. দীর্ঘতম সমুদ্র সৈকত — কক্সবাজার
৬. ক্ষুদ্রতম সংবিধান — যুক্তরাষ্ট্র
৭. হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত — ১৬৩৬ সালে
৮. আন্তর্জাতিক আদালত — দ্য হেগ
৯. বৃহত্তম তেল উৎপাদক দেশ — যুক্তরাষ্ট্র
১০. দীর্ঘতম পর্বতমালা — আন্দিজ
১১. আফ্রিকান ইউনিয়নের সদর — আদ্দিস আবাবা
১২. ক্যাঙ্গারুর দেশ — অস্ট্রেলিয়া
১৩. ব্রহ্মদেশের বর্তমান নাম — মিয়ানমার
১৪. বৃহত্তম হীরক খনি — কিম্বার্লি
১৫. চীনের দুঃখ — হুয়াংহো নদী
১৬. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সদর — বার্লিন
১৭. একমাত্র নগর রাষ্ট্র — সিঙ্গাপুর
১৮. সার্কের সদর দপ্তর — কাঠমান্ডু
১৯. সূর্যোদয়ের দেশ — জাপান
২০. পৃথিবীর গভীরতম স্থান — মারিয়ানা খাত
২১. পৃথিবীর সবচেয়ে বড় ফুল — রাফলেসিয়া
২২. সোয়াচ অব নো গ্রাউন্ড — বঙ্গোপসাগরে
২৩. ডি–৮ এর সদর দপ্তর — ইস্তাম্বুল
২৪. ফরাসি বিপ্লবের শিশু — নেপোলিয়ন
২৫. পৃথিবীর ছাদ — পামীর মালভূমি
২৬. প্রথম সমাজতান্ত্রিক দেশ — সোভিয়েত রাশিয়া
২৭. স্বর্ণ খনির জন্য বিখ্যাত — জোহানসবার্গ
২৮. ব্ল্যাক ফরেস্ট — জার্মানিতে
২৯. গ্রীনিচ মানমন্দির — যুক্তরাজ্যে
৩০. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর — ব্রাসেলস
৩১. এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ — পূর্ব তিমুর
৩২. র্যাডক্লিফ লাইন পৃথক করেছে — ভারত ও পাকিস্তান
৩৩. পৃথিবীর ফুসফুস — আমাজন বনভূমি
৩৪. জাতিসংঘের প্রথম মহাসচিব — ট্রিগভেলি
৩৫. বৃহত্তম মালভূমি — তিব্বত মালভূমি
৩৬. সবচেয়ে বেশি কথিত ভাষা — ম্যান্ডারিন চাইনিজ
৩৭. হাজার হ্রদের দেশ — ফিনল্যান্ড
৩৮. জলপাই গাছের দেশ — গ্রিস
৩৯. ভিয়েতনাম স্বাধীনতা লাভ করে — ফ্রান্স থেকে
৪০. পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি — সাহারা
৪১. প্রথম বাটখারা ব্যবহার — সিন্ধু সভ্যতা
৪২. আইফেল টাওয়ার অবস্থিত — প্যারিস, ফ্রান্স
৪৩. পৃথিবীর উষ্ণতম মহাদেশ — আফ্রিকা
৪৪. চীনের সাংস্কৃতিক বিপ্লব — ১৯৬৬–১৯৭৬
৪৫. তক্ষশীলা অবস্থিত — পাকিস্তানে
৪৬. জেনেভা কনভেনশন — মানবাধিকার চুক্তি
৪৭. আলজাজিরা — কাতারের সংবাদ সংস্থা
৪৮. চীনে সাংস্কৃতিক বিপ্লব শুরু করেন — মাও সে তুং
৪৯. যুক্তরাষ্ট্রের প্রশাসনিক সদর দপ্তর — হোয়াইট হাউস
৫০. যুক্তরাজ্যের প্রশাসনিক সদর দপ্তর — হোয়াইট হল
৫১. সার্কভুক্ত ক্ষুদ্রতম দেশ — মালভূীপ
৫২. ট্রাফালগার স্কোয়ার অবস্থিত — লন্ডনে
৫৩. ভলগা নদী পতিত হয়েছে — কাস্পিয়ান সাগরে
৫৪. ফরাসি বিপ্লব সংঘটিত হয় — ১৭৮৯ সালে
৫৫. সুয়েজ খাল জাতীয়করণ হয় — ১৯৫৬ সালে
৫৬. রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ — ডুমা
৫৭. ল্যুভর মিউজিয়াম অবস্থিত — প্যারিসে
৫৮. সক্রেটিসের ছাত্র — প্লেটো
৫৯. পৃথিবীর দীর্ঘতম নদী — নীলনদ
৬০. আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা — বিসমার্ক
৬১. হো-চি-মিন সিটি বন্দর — ভিয়েতনামের
৬২. হোমার ছিলেন — গ্রিক ভাষার কবি
৬৩. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী — সিরিমাভো বন্দরনায়েকে
৬৪. নিশীথ সূর্যের দেশ — নরওয়ে
৬৫. পৃথিবীর গভীরতম হ্রদ — বৈকাল হ্রদ
৬৬. ঐতিহাসিক কানাডা অ্যাক্ট প্রণীত হয় — ১৯৮২ সালে
৬৭. সর্বপ্রথম গণতন্ত্রের সূচনা — গ্রিসের অ্যাথেন্সে
৬৮. এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি — মুসা ইব্রাহিম
৬৯. ফ্যাসিজমের প্রবর্তক — বেনিটো মুসোলিনি
৭০. তিয়েন ইয়েনমেন স্কোয়ার অবস্থিত — বেইজিংয়ে
৭১. জ্ঞানের পিতা — সক্রেটিস
৭২. মুক্তার দেশ বলা হয় — কিউবাকে
৭৩. আয়তনে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত — নায়াগ্রা জলপ্রপাত
৭৪. ম্যাগনাকার্টা — ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র
৭৫. তাহরির স্কয়ার অবস্থিত — মিশরের কায়রোতে
৭৬. বাংলাদেশ স্কয়ার অবস্থিত — লাইবেরিয়ায়
৭৭. আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় — ৮ই মার্চ
৭৮. দ্রাবিড়েরা যে সভ্যতার সূচনা করেন — সিন্ধু সভ্যতা
৭৯. মাদার তেরেসা জন্মগ্রহণ করেন — মেসিডোনিয়ায়
৮০. স্থলভাগের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ — ভ্যাটিকান সিটি
৮১. হিজরী সন গণনা শুরু হয় — ৬২২ সালে
৮২. পৃথিবীর দীর্ঘতম স্থল সীমানা রয়েছে — আমেরিকা ও কানাডার মধ্যে
৮৩. জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত — নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
৮৪. বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ — চীন
৮৫. বিশ্বের বৃহত্তম মহাদেশ — এশিয়া
৮৬. বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ — অস্ট্রেলিয়া
৮৭. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় — ১৯৪৫ সালে
৮৮. আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) প্রতিষ্ঠিত হয় — ১৯১৯ সালে
৮৯. নোবেল পুরস্কার প্রদান শুরু হয় — ১৯০১ সালে
৯০. জাতিসংঘের বর্তমান সাধারণ পরিষদের ভাষা — ৬টি
৯১. বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ — মাউন্ট এভারেস্ট
৯২. বিশ্বের দীর্ঘতম প্রাচীর — চীনের মহাপ্রাচীর
৯৩. বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর — প্রশান্ত মহাসাগর
৯৪. পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর — আর্কটিক মহাসাগর
৯৫. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য — ৫টি দেশ
৯৬. ইউরোপের দীর্ঘতম নদী — ভোলগা
৯৭. আফ্রিকার দীর্ঘতম নদী — নীলনদ
৯৮. এশিয়ার দীর্ঘতম নদী — ইয়াংজে
৯৯. বিশ্বের সবচেয়ে পুরোনো অলিম্পিক গেমস শুরু হয় — গ্রিসে
১০০. আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় — ১৮৯৬ সালে, এথেন্স