ঢাকা সেনানিবাসের অধীনে পরিচালিত ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ ৩১টি ভিন্ন পদে মোট ১২৬ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলো ১০ থেকে ২০তম গ্রেডের মধ্যে বিভক্ত। আগ্রহী প্রার্থীরা ২০ এপ্রিল ২০২৬-এর মধ্যে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
- প্রতিষ্ঠানের নাম: ঢাকা সেনানিবাস
- বিভাগের নাম: ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ
- শাখার নাম: অ্যাডজুটেন্ট জেনারেল শাখা
- পদের নাম: ৩১টি ভিন্ন পদ
- পদসংখ্যা: ১২৬টি
- চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
- বেতন স্কেল: সরকারি বিধি মোতাবেক
- প্রার্থীর বয়স: ১৮–৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে)
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা প্রথমে আবেদন ফরম ডাউনলোড করবেন। ডাউনলোডকৃত ফরম পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
- ঠিকানা:
- ১–১৮ নম্বর পদের জন্য: অধ্যক্ষ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ
- ১৯–৩১ নম্বর পদের জন্য: অধ্যক্ষ, পাবনা ক্যাডেট কলেজ
আবেদন ফি
- ১, ২, ১৯ নম্বর পদের জন্য: ২০০ টাকা
- ৩, ৪ নম্বর পদের জন্য: ১৫০ টাকা
- ৫, ৬, ৭, ২০, ২১, ২২ নম্বর পদের জন্য: ১০০ টাকা
- ৮–১৮ এবং ২৩–৩১ নম্বর পদের জন্য: ৫০ টাকা
আবেদন ফি ব্যাংকে জমা দিতে হবে।
আবেদন শেষ তারিখ
২০ এপ্রিল ২০২৬।
বিস্তারিত আবেদন প্রক্রিয়া ও অন্যান্য তথ্যের জন্য এখানে ক্লিক করুন।