বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (BICM) জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে মোট ৬টি শূন্য পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে ডাকযোগে। আবেদন করার শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৬।
পদের বিস্তারিত তথ্য
১. প্রভাষক
- পদসংখ্যা: ৪ জন
- যোগ্যতা:
ফিন্যান্স বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (প্রথম শ্রেণি) এবং স্নাতকোত্তর (প্রথম শ্রেণি) ডিগ্রি থাকতে হবে। বিকল্পভাবে বিবিএ ও এমবিএ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.৫০ থাকতে হবে।
এছাড়া এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫.০০-এর মধ্যে ৪.০০ থাকতে হবে। - বেতন: মূল বেতন ৪৫,০০০ টাকা, ভাতাসহ মোট প্রায় ৭০,৫০০ টাকা।
২. সহকারী রেজিস্ট্রার
- পদসংখ্যা: ১ জন
- যোগ্যতা:
যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যেকোনো একটিতে ১ম শ্রেণি/বিভাগ বা সিজিপিএ ৩.০০ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে।
এসএসসি বা এইচএসসির যেকোনো একটিতে জিপিএ ৩.৭৫ থাকতে হবে।
কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ আবশ্যক। - বেতন: মূল বেতন ৩৫,০০০ টাকা, ভাতাসহ মোট প্রায় ৫৫,৪০০ টাকা।
৩. সহকারী লাইব্রেরিয়ান
- পদসংখ্যা: ১ জন
- যোগ্যতা:
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যেকোনো একটিতে সিজিপিএ ২.৭৫ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে।
এসএসসি বা এইচএসসির যেকোনো একটিতে জিপিএ ৩.৫০ থাকতে হবে।
কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। - বেতন: মূল বেতন ২১,০০০ টাকা, ভাতাসহ মোট প্রায় ৩৬,১০০ টাকা।
বয়সসীমা
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত অনুলিপিসহ ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
খামের ওপর অবশ্যই আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আবেদনের ঠিকানা
পরিচালক (প্রশাসন ও অর্থ)
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট
৩৪, তোপখানা রোড, বিজিআইসি টাওয়ার (১ম-৪র্থ ও ৯ম-১০ম তলা)
ঢাকা-১০০০
আবেদনের শেষ তারিখ
৩০ এপ্রিল ২০২৬